Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

‘আন্তর্জাতিক সমর্থন আদায়ে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফর করবেন’

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 19, 2011 | 1:25 AM

Details

শহীদুল ইসলাম: যুক্তরাষ্ট্র সফররত বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম বলেছেন, দেশে আইনের শাসন নেই। স্বৈরশাসকের জগদ্দল পাথর জনগণের উপর চেপে বসেছে। তাই আন্দোলনের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন আদায় করে এ সরকারকে হঠাতে হবে। এজন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন। এ সময় তিনি দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাজিম উদ্দিন আলম। নিউইয়র্কে খালেদা জিয়াকে সংবর্ধনা দেয়া নিয়ে বিএনপির বিবদমান দু’গ্রুপের ঐক্য প্রক্রিয়ার অংশ হিসাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বিলুপ্ত এক গ্রুপের আহ্বায়ক চৌধুরী সারওয়ারুল হাসান, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম, আকতার হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাজিমউদ্দিন আলম বলেন, বিএনপি চেয়ারপারসনের সংবর্ধনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। এর অবসান হয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবেই খালেদা জিয়ার সংবর্ধনা হবে। প্রসঙ্গত আগামী ২১ মে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন। ২২ মে নিউইয়র্কে তাকে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র বিএনপি। বর্তমানে খালেদা জিয়া যুক্তরাজ্য সফর করছেন। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV