আটলান্টিক সিটিতে ‘অ্যাসাল’ নিউজারসি চ্যাপটার’র সভা : ১৪ ডিসেম্বর নিউইয়র্কে জাতীয় কনভেনশন সফল করার আহ্বান
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেনুতে গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এলায়েনস অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) নিউজারসি চ্যাপ্টার এর এক সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান জাহাঙ্গির কবির, আবদুর রফিক, আকবর হোসাইন, কাজল বাড়ৈ, চিমন ভাই প্যাটেল, দীলিপ প্যাটেল, রামায়লাল প্যাটেল, অশোক শাহ, রওশন উদদীন, ঊরমিয়া বেগম, বীনা ভাসানে, চেতন ঝা, অতুল প্যাটেল, সৈয়দ শহীদ, মো: মশিউল মামুন, আমিনুর রহমান, জয়দেব কর্মকার, সুব্রত চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে সংগঠনের প্রাক্তন সাধারন সম্পাদক প্রয়াত ছিটটু ভাই প্যাটেল এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আসাল নিউজারসি চ্যাপটার এর সহ সভাপতি সুব্রত চৌধুরী বিগত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী হওয়ায় সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃনদ তাঁকে অভিনন্দন জানান। সভায় আগামী ১৪ ডিসেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিতব্য আসাল এর কেনদ্রীয় কমিটির জাতীয় কনভেনশন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং উক্ত কনভেনশনে সংগঠনের কর্মকর্তাদের ব্যাপকভাবে অংশগ্রহনের মাধ্যমে তা সফল করার সিদধানত গৃহীত হয়। সভায় আলোচকরা ‘অ্যাসাল’ এর কার্যক্রমে গতি আনার লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা পেশ করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন সিদধানত গৃহীত হয়। সংগঠনের সভাপতির ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests