নিউইয়র্কে তিনদিনের রিহ্যাব মেলা শুরু, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রবাসীরা
নিউইয়র্ক : নিউইয়র্কে তিনদিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়েছে শনিবার। বাংলাদেশী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত অ্যাস্টোরিয়ায় এনটিভি ভবনে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। যে কোন মূল্যে আবাসন ব্যবসাকে পরিচ্ছন্ন রাখবে সরকার। এমন মন্তব্য করে গণপূর্ত প্রতি মন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান এমপি বলেন, যে সব প্রবাসীরা আবাসন ক্রয় করে প্রতারিত হন তারা আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবেন না বলেই প্রতারক কোম্পানী গুলোর বিরুদ্ধে মামলা করেন না। আর এতে প্রবাসী ভূক্ত ভোগীরা ক্ষিপ্ত হন গণ পূর্ত প্রতিমন্ত্রীর ওপর।
শনিবার সকাল ১১টায় মেলার উদ্বোধনের পরই দর্শকদের জন্য খুলে দেয়া হয়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। তিনদিনের মেলা শেষে ৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হবে। নিউইয়র্কে নবম রিহ্যাব মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি নসরুল হামিদ এমপি জানিয়েছেন, বাংলাদেশের আবাসন খাতে তীব্র মন্দা চলছে। এক বছরে ফ্ল্যাট ও প্লটের বিক্রি ৪৩ শতাংশ কমে গেছে। দেশে ক্রেতার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় আবাসন ব্যবসায়ীরা প্রবাসীদের দিকে ঝুঁকছেন। রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নিউইয়র্কে বিগত ফেয়ারের সাফল্য, সুনাম ও আস্থার ধারাবাহিকতা রক্ষা করে এবারের মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন রিহ্যাব সভাপতি। ৪৫টি ডেভেলপার কোম্পানি এবারের মেলায় অংশ নিয়ে তাদের প্রোডাক্ট প্রবাসীদের কাছে তুলে ধরছে। মেলা উপলক্ষে বিভিন্ন কোম্পানি লোভনীয় অফার দিচ্ছে। কমফোর্ট হোমস নামক দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি মেলা উপলক্ষে ১০০০ ডলার পর্যন্ত ক্যাশ ব্যাক অফার দিয়ে সাড়া জাগিয়েছে। কোম্পানিটি তাদের কক্সবাজারে নির্মাণাধীন সর্ববৃহত্ পাঁচ তারকা হোটেল কমফোর্ট সি স্টারে স্টুডিও ফ্ল্যাট বুকিং দিলে তাত্ক্ষণিকভাবে গ্রাহককে ১শ’ থেকে ১ হাজার ডলার পর্যন্ত ক্যাশ ব্যাক করছে। এছাড়া ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে প্রোডাক্ট বিক্রি করছে কোম্পানিটি। মেলার অন্যতম কো-স্পন্সর আমিন মোহাম্মদ ফাউন্ডেশনও মেলায় বিশেষ ছাড়ে ফ্ল্যাট-প্লট বিক্রি করছে। নাভানা রিয়েল স্টেট, আসিয়ান সিটি, বায়ো প্রোপার্টিজ লি., মিশন গ্রুপ, ডিভাইন হোল্ডিংস, আবেদিন ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লি., রিচমন্ড ডেভেলপার্স লি., দক্ষিণা রিয়েল স্টেট লি., ইউএস বাংলা গ্রুপ, বসুধা বিল্ডার্স প্রভৃতি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
নিউইয়র্কের এস্টোরিয়া এলাকায় রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব ১০ম বারের মতো আয়োজন করে রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্ক। উদ্বোধন করে গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান বলেন, আবাসন ব্যবসায় সকল প্রকার অনিয়ম প্রতিহত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে ইতোমধ্যে আবাসন প্রকল্প ক্রয় করে যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সে সব ভূক্ত ভোগীরা। অভিযোগ শুনে প্রতিমন্ত্রী প্রবাসীদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রবাসী ভূক্তভোগীরা।
তবুও প্রবাসীদের মধ্যে দেশে আবাসন গড়ার যে স্বপ্ন রয়েছে সে স্বপ্ন পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে বলেও জানালেন আবাসন ব্যবসায়ীরা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests