স্মৃতি পরিষদের ভারচুয়াল সভা : যুক্তরাষ্ট্রে সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকি পালনের সিন্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশের বরন্য রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, সিলেট উন্নয়নের রুপকার মরহুম এম সাইফুর রহমানের স্মৃতিবাহী সংগঠন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের কার্যকরী কমিটির প্রথম আনুষ্ঠানিক ভারচুয়্যাল কনফারেন্স গত ১৩ই মার্চ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপত্বিতে এবং সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় সভায় অতিথি হিসাবে যুক্ত হন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মনজুর আহমদ চৌধুরী, চৌধুরী সালেহ আহমদ, আনোয়ার আক্তার শিউলি, বদরুল চৌধুরী শিপলু (ক্যালিফোর্নিয়া), তৌফিকুল আম্বিয়া (কানেকটিকাট), আব্দুল বাছিত (ক্যালিফোর্নিয়া), ফারুক চৌধুরী এবং ফজলুর রহমান। বক্তব্য রাখেন সংগটনের সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, ওবায়দুল হক শিবলু, লোকমান হোসেন (নিউজার্সী), মোশারফ হোসেন চৌধুরী লিটু (মিশিগান), এমদাদ হোসেন চৌধুরী দিপু, মৌলানা রশিদ আহমদ, আব্দুর রহিম, মানিক আহমদ, লিয়াকত আলী, যুগ্ন সাধারন সম্পাদক জুবায়ের খান জুয়েল, খলিলুর রহমান, শাহ কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান তরফদার, সহ সংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, শাহবাজ আহমদ, কোষাধ্যক্ষ রিপন মিয়া, ক্রীড়া সম্পাদক শাহ্ জাবের আহমদ, সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান সুমন, প্রচার সম্পাদক চৌধুরী মোমিত তানিম, শামসুল খান, মাহমুদুর রহমান সুমন, রায়হান আহমদ প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ৫ই সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন সহ উনার পৈত্রিক বাড়ী মৌলভীবাজারের বাহার মর্ধনে দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং উনার কর্মময় জীবনের উপর একটি ডকুমেম্টারী প্রকাশ।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity