Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

 লাদেনের মৃত্যুতে উল্লাস প্রকাশ অধিকাংশ মার্কিনের অপছন্দ,শত্রুর নিষ্করুণ পতনে উল্লাস প্রকাশ করা অমানবিক

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: May 13, 2011 | 10:31 AM

ইব্রাহীম চৌধুরী: মার্কিন সেনারা ওসামা বিন লাদেনকে হত্যার পর জনগণের উল্লাস প্রকাশ করা নিয়ে বিচ্ছিন্নভাবে আপত্তি প্রকাশ করেছিলেন অনেক মার্কিনই। এবার এক জনমত জরিপে তার আনুষ্ঠানিক প্রতিফলন পাওয়া গেল। জরিপের ফল বলছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ মনে করে, একজন মানুষ যত নিকৃষ্ট হোক, তার মৃত্যুতে উল্লসিত হওয়ার কিছু নেই। শত্রুর নিষ্করুণ পতনে উল্লাস প্রকাশ করা অমানবিক।
গত বুধবার প্রকাশিত এ জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের পাবলিক রিলিজিয়ন ইনস্টিটিউট এবং ওপিনিয়ন রিসার্চ করপোরেশন। ৫ থেকে ৮ মে পর্যন্ত পরিচালিত এ জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের ৬২ শতাংশ মনে করে, বিন লাদেনের নিহত হওয়ার ঘটনায় উল্লাস প্রকাশ করা সমীচীন হয়নি। এমন উল্লাস প্রকাশ অনৈতিক। ৬০ শতাংশ উত্তরদাতা মনে করে, একান্ত শত্রুরও নির্মম পতনে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই।
একই জরিপে দেখা গেছে, তথ্য আদায়ের জন্য নিষ্ঠুর পন্থা অবলম্বন নিয়ে মার্কিন জনমত প্রায় সমানভাগে বিভক্ত। জঙ্গিদের কাছ থেকে তথ্য বের করতে প্রয়োজনে নিষ্ঠুর হওয়ার পক্ষে ৪৯ শতাংশ লোক। তবে ৪৩ শতাংশ মনে করে, জিজ্ঞাসাবাদের নামে নিষ্ঠুরতা কোনোভাবেই সঠিক নয়। দলীয়ভাবে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে ৬০ শতাংশ নিষ্ঠুরতার বিপক্ষে। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশই মনে করে, তথ্য আদায়ের জন্য নিষ্ঠুরতা অবলম্বন যথার্থ। জরিপে আরও দেখা গেছে, ৬৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করে, কৃত ‘পাপকর্মের জন্য’ বিন লাদেনকে নরকে শাস্তি পেতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV