সাঈদীকে কাল ট্রাইব্যুনালে হাজির করা হবে
ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: কারাবন্দী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ সময় সাঈদীকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ অন্যান্য নেতার পক্ষে করা ছয়টি আবেদনের শুনানিও অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান রেজিস্ট্রার শাহীনুর ইসলাম। তিনি বলেন, সাঈদীকে গত ২৪ আগস্ট আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু ট্রাইব্যুনালের সংস্কারকাজ চলায় তাঁকে হাজির করা সম্ভব হয়নি।
নিরাপত্তার ব্যাপারে রেজিস্ট্রার জানান, সমন্বয়ের অভাব থাকলেও তাঁরা মনে করছেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রয়োজনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
ট্রাইব্যুনালে সাক্ষী, পরিদর্শক ও সাংবাদিকদের বসার স্থানের অভাব আছে জানিয়ে রেজিস্ট্রার বলেন, ট্রাইব্যুনালের নিচে প্রজেক্টর বসিয়ে বড় পর্দায় আদালতের কার্যক্রম দেখানো হলে সাংবাদিক ও পরিদর্শকেরা ভেতরে যাওয়ার প্রয়োজন বোধ করবেন না।—বাসস
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature