Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংকের বিবৃতি, পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হলেই অর্থায়ন

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: December 8, 2012 | 6:37 PM

দুর্নীতির পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হলেই পদ্মা সেতুতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। শনিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন। বিশ্বব্যাংক প্যানেলের সঙ্গে দুদকের দ্বিমত হওয়ার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক বিশেষজ্ঞ প্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসা অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চান  তারা। বলা হয়েছে , বিশ্বব্যাংক পদ্মা সেতু ইস্যুতে তার সহযোগিতা অব্যাহত রাখবে যদি দুর্নীতি দমন কমিশন তথ্যপ্রমাণের ভিত্তিতে দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে।বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প এগিয়ে নিতে বিশ্ব ব্যাংক তখনি এগিয়ে আসবে যখন দেখবে দুর্নীতি দমন কমিশন এই পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করেছে। আর এই পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আরো তথ্য প্রমান দুদককে দেয়া হয়েছে। গত ২৯ জুন বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিল করে। পরে এ প্রকল্পে ফিরে আসতে বাংলাদেশ সরকারকে কিছু শর্ত দেয় বিশ্ব ব্যাংক। যে শর্ত অনুযায়ী নতুন করে দুদক এ ব্যাপারে তদন্ত শুরু করে। পদত্যাগ করেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ছুটিতে পাঠানো হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমানকে। লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের তদন্ত প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। নতুন তদন্তে দুর্নীতির ষড়যন্ত্র খুঁজে পায় দুদক। মামলা দায়েরেরও সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে এ মামলায় আসামী তালিকা নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে মতবিরোধ দেখা দেয় দুদকের। সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে আসামী করা প্রশ্নেই বৃহস্পতিবার দুদকের সঙ্গে বিশ্ব ব্যাংকের আলোচনা ভেস্তে যায়। ঢাকা ছেড়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। যাওয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করেন তারা। পরে অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতা না হওয়ার কথা জানিয়েছিলেন। যদিও দুদক চেয়ারম্যান বলেছেন, তদন্ত শেষে দুদক মামলা করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV