Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নিউইয়র্কে জেবিবিএ এর মেজবান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: February 3, 2014 | 4:37 PM

Jb ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েন, ইনক্ (জেবিবিএ) এর উদ্যোগে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। গত ৩১ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় উডসাইড কুইন্স প্যালেসে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মেজবানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়।
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েন (জেবিবিএ) এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক হাসান খানের পরিচালনায় মঞ্চে ছিলেন, মাওলানা ইকবাল মাসহুদ ইকবাল, মাওলানা ফায়েক উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, মুলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও মেজবান পার্টি উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী মাকসুদুর রহমান, সমন্বয়কারী আসাদুল বারী আসাদ, আহবায়ক সিরাজুল ইসলাম খান, সদস্য সচিব আজিজুল হক মুন্না ও সদস্য মোহাম্মদ এম ইসলাম।
আলোচনায় অংশ নেন মাওলানা ইকবাল মাসহুদ ইকবাল, মাওলানা ফায়েক উদ্দিন, মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, গিয়াস আহমেদ, আজিজুল হক মুন্না, রেজওয়ানুল হক প্রমুখ। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। হামদ ও নাত পরিবেশন করেন এটর্ণী মঈন চৌধুরী ও জিসান খান।
সমাপনী বক্তব্যে সভাপতি জাকারিয়া মাসুদ জিকো আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। আলোচনা শেষে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। পরে সবাই মেজবানে অংশ নেন।
Jb 6
অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেবিবিএ’র মেজবানের আয়োজন এটিই প্রথম।
মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মেজবান কে সফল করতে জেবিবিএ’র কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, প্রধান সমন্বয়কারী মাকসুদুর রহমান, আহবায়ক সিরাজুল ইসলাম খান, সদস্য সচিব নাসরীন সুলতানা, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, হাসান জিলানী, ইশতিয়াক রুমী, আতিকুল ইসলাম জাকির, যুগ্ম সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম, সমন্বয়কারী আসাদুল বারী আসাদ, ফাহাদ সোলাইমান, আজিজুল হক মুন্না, সদস্য মোঃ রহমান টুকু, মোহাম্মদ এম ইসলাম, মাহবুব হোসাইন, মোঃ কামরুজ্জামান (বাচ্চু), সোলায়মান আলী, মোঃ আবদুল মতিন, মীর রব (খসরু), মোঃ সরুজ্জামান, রেজা রশীদ, আবদুল আলীম, মোঃ রহমান হক, ইঞ্জিনিয়ার আনোয়ার তুহিন।
অনুষ্ঠানে বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ব্যাখা করে বলেন, হযরত মুহাম্মদ (সা:) সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। দুনিয়ায় প্রিয়নবীর শুভাগমনে আইয়ামে জাহেলিয়্যাত তথা মিথ্যা অবিচার থেকে মুক্তির সূচনা ঘটে। সত্য ও মানবতা প্রতিষ্ঠার মাধ্যমে দোজাহানে মানবতার মুক্তি সাধনায় দুনিয়ায় প্রিয়নবীর শুভাগমন ঘটে। মহানবী (সা:) ওপর নাজিলকৃত আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কুরআন ও রাসূলের জীবনাদর্শ কিয়ামত পর্যন্ত মানবজাতিকে সত্য ও সুন্দরের পথ দেখাবে।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, মহানবী (সা:) মানবজাতির আদর্শ ও মহান শিক্ষক। আল কুরআন মানব জাতির একমাত্র পথ প্রদর্শক।
বক্তারা বলেন, শুধু ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করলেই হবেনা আমাদেরকে রাসুল (সা:) এবং তাঁর উপর অবর্তীণ আল কুরআনের যথাযথ অনুসরণ করতে হবে। কুরআন অর্থসহ পড়ে তা অনুধাবনের মাধ্যমে জীবন গড়তে হবে। আল কুরআন এবং আল হাদীস অনুসরনের মাধ্যসেই দুনিয়া ও আখেরাতে সফলকাম হওয়া সম্ভব।
Jb 3

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV