Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: September 6, 2010 | 9:41 PM

বাংলাপ্রেস| : নিউইয়র্ক থেকে-নিউইইয়র্কে গৃহকর্মীদের অধিকার বিষয়ক আইন কার্যকর হতে যাচ্ছে। নিউইয়র্কের গভর্নর ডেভিড পিটারসন গত বুধবার এ সংক্রান্ত বিলে সই করেছেন। গৃহকর্মীদের অধিকার রক্ষায় এটাই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো আইন প্রণয়নের ঘটনা। উচ্ছ্বসিত পিটারসন বিলটিকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে বলেন, এত দিন গৃহকর্মীদের ওপর যে অন্যায়-অবিচার হয়েছে, এ আইনের মাধ্যমে তার নিরসন হবে।

পিটারসনের সইয়ের মাধ্যমে বিলটি আইনে পরিণত হলো। তবে এটি কার্যকর হতে সময় লাগবে ৯০ দিন। এ সময়ের মধ্যে গৃহকর্মীদের নিয়োগকর্তাদের আইনটি সম্পর্কে জানানো হবে। আইন অনুযায়ী, গৃহকর্মীরা অতিরিক্ত কাজের পারিশ্রমিক পাবে এবং তাদের কর্মবিরতি নিশ্চিত করা হবে। পাশাপাশি যৌন নিগ্রহের হাত থেকেও তাদের রক্ষা করা হবে। কর্মীরা অতিরিক্ত কাজের মজুরি পাবে সাধারণ ঘণ্টা হিসাবের দেড় গুণ হারে। আয়া, হাউসকিপার ও যারা অসুস্থ ও বয়স্কদের দেখভাল করে, তাদের সপ্তাহে মোট কর্মঘণ্টা হবে ৪০। তবে যে গৃহকর্মী চাকরিদাতা বা মালিকের বাড়িতে থাকে, তাদের সপ্তাহে ৪৪ ঘণ্টা কাজ করতে হবে। প্রতি সপ্তাহে কর্মীরা অন্তত টানা ২৪ ঘণ্টা কর্মবিরতি পাবে। আর প্রতি ঘণ্টায় সর্বনিম্ন মজুরি হবে সোয়া সাত ডলার। অবশ্য এ হার বর্তমানেও বলবৎ রয়েছে।

পিটারসন বলেন, ‘যাঁরা এ বিল উত্থাপনে ভূমিকা রেখেছেন, পক্ষে দাঁড়িয়েছেন, তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সেই সব গৃহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা এতকাল তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করেছেন।’এর আগে নিম্নকক্ষে ৮৯-৩৮ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছিল। গতকাল সিনেটে বিলটি ৩৫-২৬ ভোটে পাস হয়।প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতেই প্রায় দুই লাখ গৃহকর্মী আছে। এর বাইরেও আরো ৬০ থেকে ৭০ হাজার গৃহকর্মী রয়েছে। এদের অনেকেই অভিবাসী নারী। গৃহকর্মীদের অধিকার নিয়ে কাজ করছে_এমন দাবি সংস্থাগুলোর, গৃহকর্মীদের বকাঝকা করা বা মারধর করার ঘটনা প্রতিদিনের। অন্তত তিন ভাগের মধ্যে দুই ভাগ কর্মীদের অভিযোগ, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক তারা পায় না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ