Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র বিজয় দিবস উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: December 22, 2022 | 12:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা। বক্তব্য রাখেন সেক্রেটারী নাজমুল হক মাহবুব, উপদেষ্টা বুরহান উদ্দীন কপিল, আব্দুল মতিন, কাতার জালালাবাদ এসোসিয়শনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সমিতির সাবেক উপদেষ্টা শফিক উদ্দীন, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, নুরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়শনের সদস্য হেলিম উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, বিয়ানীবাজার সমিতির সাহিত্য সম্পাদক মোস্তফা অনীক রাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের রপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাংস্কৃতিক পর্বে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাউল কালা মিয়া, রানো নেওয়াজ ও মোস্তফা অনীক রাজ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র কর্মকর্তারা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। সভাপতি আব্দুল মান্নান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ