Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ওবামার জনপ্রিয়তা বেড়েছে: জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: March 14, 2012 | 8:17 AM

যুক্তরাষ্ট্রে নতুন এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৫০ শতাংশ মার্কিন নাগরিক ওবামাকে সমর্থন করেন। ওবামার গ্রহণযোগ্যতা কিছুটা প্রশ্নবিদ্ধ হলেও, বার্তা সংস্থা রয়টার্স ও ইপসসের জনমত জরিপের ফলাফলে তিনি কিছুটা আশ্বস্ত হতে পারেন বৈকি। যেখানে গোটা ইউরোপের অর্থনীতি ধসে পড়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের চরম মন্দার বাজারে ওবামা সমপ্রতি কর্মসংস্থানের যেসব উদ্যোগ নিয়েছেন তারই প্রতি আস্থা দেখিয়েছেন শতকরা ৫০ জন মার্কিনী। সে অর্থে সফল ওবামা। গত মাসেই ২ লাখ ২৭ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য হারে কমেছে বেকারত্বের হার। এদিকে এর আগে ওবামার জনপ্রিয়তা ছিল পড়তির দিকে। গত মাসেই তার জনপ্রিয়তা ৪৯ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে দাঁড়িয়েছিল। এদিকে গত ৮ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত চলে নতুন এ জনমত জরিপ। এতে দেখা গেছে, ৩৭ শতাংশ মার্কিনী মনে করছেন সঠিক পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। গত মাসে এ হার ছিল মাত্র ৩২ শতাংশ। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV