Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 30, 2022 | 10:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক আনন্দঘন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৭শে ডিসেম্বর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনা। নিউইয়র্কের পাঁচ বরোর বিভিন্ন স্কুলে অসামান্য কৃতিত্ব অর্জনকারী প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী ও সংগঠনের স্কুল ও শিক্ষা সম্পাদক সালমা সুমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া পাঁচ বছর বয়েসী আদিল উদ্দিনের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সুচনা বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রনি। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলা সিডিপ্যাপ ও আলেগ্রা হোম কেয়ার ইনকের সভাপতি আবু জাফর মাহমুদ। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মামুন টিউটোরিয়াল এর সিইও শেখ আল মামুন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক ও সাবেক ডীন ডক্টর মহসিন পাটোয়ারী, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, বাংলা বাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, ভিভিড মর্গেজ ইনকের সিইও টিকভা হোপ সেকেজি, কমিউনিটি এক্টিভিষ্ট রোমানা আহমেদ। সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ, শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম।।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএর সহ সভাপতি লোকমান হোসেন লুকু, কুষ্টিয়া সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, সিপিএ জাকির চৌধুরী, ডক্টর নেওয়াজ হোসেন, জাবেদ উদ্দিন, সায়েম রহমান, মাহবুবুর জুয়েল, মোহাম্মদ আলী, আজাদুল ইসলাম আলমগীর, শরীফ খান, লোকমান হোসেন, অসীম সরকার প্রমুখ।
নতুন প্রজন্মের মধ্যে বক্তব্য রাখে এলহাম বিন মামুন, জামান মাহমুদ, সৈয়দা নাবিদা খসরু, লাবিবা চৌধুরী, শাহরোজ চৌধুরী, মায়া এন্জেলিনা।
এওয়ার্ড প্রাপ্ত – আবু জাফর মাহমুদ, আবু তাহের, ফারমিস আক্তার, এমডি জাবেদ উদ্দিন, শেফ খলিলুর রহমান, শাহাব উদ্দিন সাগর, এমডি নাঈম খান, এম বি হোসাইন (তুষার), এডভোকেট আব্দুর রকিব, ডক্টর মহসিন পাটোয়ারী, মোহাম্মদ এন মজুমদার, আব্দুল হাসিম হাসনু, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মোহাম্মদ আলী, মামুন রহমান, সালমা বেগম, টিকভা হোপ সেকেজি, সালেহ উদ্দিন। মরনোত্তর – কামাল আহম, গিয়াস উদ্দিন, জাকির খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ