Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তৃতীয় বিশ্বের জন্য সুসংবাদ :নিউইয়র্কে রুশনারা আলী

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: March 21, 2012 | 8:30 PM

 

Details

শহীদুল ইসলাম : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, চলমান মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন তৃতীয় বিশ্বের জন্য   একটি বিশেষ সুসংবাদ। জলবায়ু পরিবর্তনের যে আশঙ্কা করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে, এ থেকে পরিত্রাণের জন্য যথাসাধ্য সহায়তার আশ্বাস দেন রুশনারা আলী। রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার জটিল হয়ে পড়ছে। উন্নয়নের জন্য এটি ভাল নয়, তাই সকলের বোধোদয় হওয়া জরুরি। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন রুশনারা আলী। যুক্তরাষ্ট্রের যুব নেতৃত্ব সম্পর্কে ধারণা লাভের জন্য দেশটি সফর করছেন তিনি।

বৈঠককালে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেন রুশনারা আলীকে অবহিত করেন, বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধানে সক্ষম। বাংলাদেশের রাজনীতিকরা এখন অনেক পরিপক্ব। এ বিষয়ে রুশনারা আলীও একমত পোষণ করেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান রাজনৈতিক সঙ্কট কাটিয়ে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে এবং উত্তরোত্তর সাফল্য অর্জন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

বাংলাদেশের স্কুলগুলোর শতকরা ২০ শতাংশ শিক্ষার্থীকে বিনামূল্যে খাদ্য দেয়া সম্ভব হচ্ছে। এর পরিমাণ বাড়াতে না পারলে ছাত্র-ছাত্রী ঝরে পড়া বন্ধ করা যাবে না। এ পরিস্থিতি রোধে রুশনারা আলীকে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানান ড. মোমেন। জবাবে রুশনারা আলী ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাদ্য সহায়তা দিতে চেষ্টা করবেন বলে আশ্বাস দেন । আগামী জুলাই মাসে জাতিসংঘে আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশ নিতে রুশনারা আলী পুনরায় নিউইয়র্ক সফরে যাবেন বলে জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV