Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারিই সেরা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: March 22, 2012 | 8:22 AM

 

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে সুযোগ্য প্রার্থী হতে পারেন হিলারি ক্লিনটন। এমন মন্তব্য করলেন শীর্ষস্থানীয় মার্কিন সিনেট সদস্য কারস্টেন গিলিব্র্যান্ড। নিউ ইয়র্কের এ সিনেটর এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই সবচেয়ে যোগ্য ব্যক্তি। ভারসাম্য বজায় রেখে দেশ পরিচালনায় হিলারির সমকক্ষ হিসেবে আর কাউকে দেখছেন না গিলিব্র্যান্ড। এর আগে নিউ ইয়র্কের সিনেটর হিসেবে হিলারির স্থলাভিষিক্ত হয়েছিলেন গিলিব্র্যান্ড। কারণ, হিলারিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ দেয়া হয়েছিল। তবে গিলিব্র্যান্ডের আশা কতটা পূরণ হবে তা সময়ই বলে দেবে। কারণ, হিলারি বরাবরই বলেছেন, তিনি কখনও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বরং, তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর পারিবারিক জীবন ও অবকাশ যাপনকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে, গিলিব্র্যান্ডও বলেছেন তিনি হিলারিকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হিলারিকে অনুরোধ করবেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ