Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বন্যপ্রাণী সংরক্ষণে জাতিসংঘের পুরস্কার পেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: March 24, 2012 | 4:25 PM

 ডেস্ক: বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ থেকে শুরু করে ব্রাজিলের একটি ঔষধি গাছের বাগানের জন্য বিভিন্ন দেশের মোট ২৫টি কমিউনিটি প্রকল্পকে জাতিসংঘের পুরস্কার ‘ইকুয়েটর প্রাইজ’ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মরক্কোর একটি ভূমি ও পানি সংরক্ষণবাদী গ্রুপ। ইথিওপিয়ায় নতুন বনায়ন ও বাগান সৃষ্টির উদ্যোগ গ্রহণকারী প্রতিষ্ঠান। জাতিসংঘ সমর্থিত এ পুরস্কার দিয়েছে ইকুয়েটর ইনিশিয়েটিভ। এর সঙ্গে রয়েছে জাতিসংঘ, বিভিন্ন সরকার, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং তৃণমূল সংগঠন। গতকাল অনলাইন নিউ কেরালা এ খবর দিয়েছে। তবে তাতে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশের কোন কমিউনিটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে তা বলা হয়নি। এ বছর এ পুরস্কার আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় স্থিতিশীল উন্নয়ন বিষয়ক জাতিসংঘের এক সম্মেলনে বিতরণ করা হবে। ওই রিপোর্টে আরও বলা হয়, বিজয়ী প্রকল্পসমূহের নাম গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়। এ পুরস্কারের জন্য উন্নয়নশীল বিশ্বের ১১৩টি দেশ থেকে মোট ৮১২টি প্রকল্প মনোনয়ন জমা দিয়েছিল। তার ভিতর থেকে বাছাই করে ওই ২৫টি প্রকল্পকে বেছে বের করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হবে। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশাসক হেলেন ক্লার্ক বলেন, এই পুরস্কারটিকে আমরা বৈশ্বিক করে তুলতে চেয়েছি। আমরা চেয়েছি ইউএনডিপির সহায়তা পায় এমন যেকোন দেশ এই প্রতিযোগিতায় আসুক। এবার আমরা ১১৩টি দেশ থেকে প্রকল্পের পক্ষে মনোনয়ন পেয়েছি। তাতে ১৩টি ভাষা ব্যবহার করা হয়। এই কমিউনিটি প্রকল্পের উদ্যোগ আমাদেরকে উৎসাহিত করে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV