নিউইয়র্কে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ বাংলাদেশী নারীকে সম্মাননা প্রদান
USA NEWS : নিউইয়র্কে ৯ বাংলাদেশী নারীকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ইউএসএ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রোম অফিস যৌথভাবে গত ১৯ মার্চ এ সম্মাননা দেয় ।
জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেবা ইউএসএ‘র এক্সিকিউটিভ ডাইরেক্টর তামান্না ইয়াসমিন, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রোম, কাউন্সিলম্যান ড. নূরান নবী, মূলধারার রাজনীতিক মাফ মিসবাহ, ড. দেলোয়ার হুসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আশরাফুল বুলবুল।
সম্মাননা প্রাপ্তরা হলেন, আইটি প্রতিষ্ঠান পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ, ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জাকিয়া আর খান, নারী নেত্রী মাজেদা আখতার, সৈয়দা নাসরিন সুলতানা, সঙ্গীত শিল্পী ফারজানা পপি, তন্নী সাইমা, আবৃত্তিকার সাকিনা আনসারী, শাহনাজ রহমান এবং নাইমা লাবনী।
বক্তারা সম্মাননা প্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তারা কমিউনিটি ও দেশের জন্য আরও গৌরব বয়ে নিয়ে আসবেন এটাই প্রবাসীদের প্রত্যাশা।
সম্মাননা প্রাপ্তরা তাদের কাজের স্বীকৃতি প্রদানের জন্য সেবা ইউএসএ‘র এক্সিকিউটিভ ডাইরেক্টর তামান্না ইয়াসমিন এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রোম এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency