২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

স্টাফ রিপোর্টার: ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । স্বাধীনতার ৪১তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের সোনালি দিন আজ। স্বাধীনতার বাঁধনহারা আনন্দে, উৎসবে উদ্বেলিত হওয়ার দিন। যাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর দিন। ১৯৭১ সালের এই দিনেই স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিপাগল বাঙালি। নানা আয়োজনে এবার পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নকরণের দাবি আর শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে পালিত হবে এবারের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অধিকার হারা শোষিত-বঞ্চিত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে শুরু হয় গণহত্যা। নির্যাতন, লুট আর পৈশাচিকতায় মেতে ওঠে পাকিস্তানি সেনারা। স্বাধীনতাকামী বাঙালি প্রবল মনোবল নিয়ে গড়ে তোলে প্রতিরোধ। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অবশেষে আসে মহান স্বাধীনতা। বাঙালি ছিনিয়ে আনে লাল-সবুজের বিজয়। অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পুরো জাতি শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করবে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। উৎসবের আনন্দে পালিত হবে স্বাধীনতার বার্ষিকী। শ্রদ্ধার সঙ্গে জাতি স্মরণ করবে স্বাধীনতার মহান স্থপতি ও স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে পালিত হবে নানা কর্মসূচি।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








