Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

লুইজিয়ানার প্রাইমারিতে জিতলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী রিক সান্তোরাম

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: March 26, 2012 | 9:36 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের লড়াই আবার জমে উঠেছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন রিক সান্তোরাম। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, ভোট গণনার প্রাথমিক ফলাফলে সান্তোরামের জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সাবেক এ সিনেটর লুইজিয়ানাতে পেয়েছেন সংখ্যাগরিষ্ঠ ৪৯ শতাংশ ভোট। আগামী ৬ই নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামাকে চ্যালেঞ্জ করার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী ও সান্তোরামের প্রধান প্রতিদ্বন্দ্বী মিট রমনি এ অঙ্গরাজ্যে পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট। এদিকে লুইজিয়ানার প্রাইমারিতে তৃতীয় স্থান পেয়েছেন নিউট গিংরিচ ও চতুর্থ বা সর্বশেষ স্থানটি পেয়েছেন রন পল। তবে, জয়ের ক্ষেত্রে রমনির পাল্লাটাই একটু বেশি ভারি। তিনি ৩৪টির মধ্যে ২১টি প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। যেখানে সান্তোরাম পেয়েছেন মোট ১১টি। তবে, প্রতিদ্বন্দ্বিতা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কে ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা জানার জন্য। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV