খাবার খেলে মারা যাবে নিউ ইয়র্কের শিশু জাশুয়া !

ডেস্ক: শিশুরা বাড়ন্ত বয়সে কৌতূহল নিয়ে বিভিন্ন খাবারের প্রতি আকৃষ্ট থাকে। এমনটিই হওয়ার কথা। কিন্তু এ নিয়মের ব্যতিক্রম নিউ ইয়র্কের শিশু জাশুয়া (৯) এর বেলায়। পিজ্জা হটডগ চকোলেটসহ বিভিন্ন রকম খাবার খাওয়া তো দূরের কথা এগুলোর ঘ্রাণ শুঁকলেও মারা যেতে পারে জাশুয়া। সে ইওসিনেফিলিক ইসোফেজিটিস নামের এক প্রকার রোগে আক্রান্ত। যার কারণে এসব খাবার খেলে বা ঘ্রাণ শুঁকলে লাগাতার বমি ও ডায়রিয়া হয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এখন তাকে বাচ্চাদের খাবার ও এক ধরনের বিশেষ জুস নল দিয়ে খাওয়ানো হয় বেঁচে থাকার জন্য। তাকে বাঁচানোর জন্য পরিবারের অন্য সদস্যদের জন্য গোপন এক রকম ঘরে খাবার রান্না করা হয়। এবং তার সামনে কেউ খায় না কখনো। জাশুয়ার বাবা ব্র্যান্ট বলেন, আমার দুঃখ হলো আমরা যা খাই তা সে খেতে পারে না। আর এজন্য তাকে স্কুলেও পাঠানো যাচ্ছে না। কারণ সেখানে বিভিন্ন খাবারের ঘ্রাণে সে আসুস্থ হয়ে পড়বে। সে সকালে ঘুম থেকে উঠে এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার গাড়ি দেখে কাঁদে। তার মা বাসায় তাকে পড়াচ্ছে। তার বাবা বলেন, মনে হয় সে কখনও এর থেকে আরোগ্য লাভ করতে পারবে না। প্রতিদিন তার বেঁচে থাকা একটি মিরাকল হয়ে আসছে আমাদের কাছে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








