পরমাণু অস্ত্র আরও কমানোর অঙ্গীকার ওবামা’র

রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র আরও হ্রাসের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনের তুলনায় বেশি পরমাণু অস্ত্র আছে। সে কারণেই আগামী মে মাসে রাশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন করে অস্ত্র-নিয়ন্ত্রণ চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন ওবামা। সিউলে পরমাণু নিরাপত্তা সম্মেলনের আগে ওবামা যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নতুন করে কমানোর এ প্রতিশ্রুতি দিয়ে পরমাণু সন্ত্রাসের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ব নেতাদের তাগাদা দেন। উত্তর কোরিয়া এবং ইরানকেও তাদের পরমাণু কর্মসূচির ব্যাপারে কড়াভাবে সতর্ক করে দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়া সফরকালে হানকুক বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে ওবামা বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোন বিদ্বেষ নেই। কিন্তু কোন রকম উস্কানির ফল ভাল হবে না। এতে কোন পুরস্কারও মিলবে না। ওবামা এর আগে ২০০৯ সালে প্রাগে এক ভাষণে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার তাগাদা দিয়েছিলেন। এবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ভাষণেও ওবামা ওই পথেই অবিচল থাকার বিষয়টি আরও পরিষ্কারভাবে জানান দিলেন। তবে পরমাণু অস্ত্র আরও কমানোর পদক্ষেপ নিয়ে এগুলে যুক্তরাষ্ট্রে নির্বাচনের এ বছরে কংগ্রেসে রিপাবলিকানদের কঠিন বিরোধিতার মুখে পড়বেন ওবামা। কারণ, ওবামা পরমাণু শক্তি কমিয়ে দেশকে দুর্বল করে ফেলছেন- এমন অভিযোগ ইতিমধ্যেই তুলেছেন রিপাবলিকানরা। তবে ওবামা সে কথায় আমল না দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর নিরাপত্তা অক্ষুণ্ন রেখেও পরমাণু অস্ত্র আরও কমানো যায় বলেই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্বে সবচেয়ে বড় দুই পরমাণু শক্তিধর দেশ। দু’দেশেরই আছে হাজার হাজার পরমাণু অস্ত্র। অস্ত্র-নিয়ন্ত্রণ উপদেষ্টাদের মতে, এত অস্ত্র দিয়ে দেশ দু’টি বিশ্বকে কয়েকবার ধ্বংস করতে সক্ষম। সূত্র বিডিনিউজ, মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests