জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা দিবস পালন : বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি বিশ্বব্যাপী উন্নয়ন দর্শন হিসাবে দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করবে বলে জাতিসংঘ মহাসচিবের আশাবাদ
USA NEWS : বাংলাদেশের স্বাধীনতার ৪১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পাঠানো বার্তায় বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি বিশ্বব্যাপী উন্নয়ন দর্শন হিসাবে দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন সেভ দি কেবিনেট’র প্রধান বিজয় নামবিয়া। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নাসের আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ উন্নয়নের সকল সূচকে এগিয়ে যাচ্ছে, যা সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বাংলাদেশ সফরকালীন বক্তব্যে স্পষ্ট হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যে জাতি স্বাধীনতার জন্য ৩০ লাখ জীবন দিতে পারে সে জাতি একদিন বিশ্ব জয় করবেই। তিনি বলেন, বাঙালীর অন্তর্হিত চেতনার উন্মেষ সকল সঙ্কটে আগ্নেয়গিরির সুপ্ত লাভার মত বিকশিত হয়েছে। অতিক্রম করেছে সকল সঙ্কট। বাঁধা বিপত্তি, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে বাঙালীরা চিরকালই সোচ্চার। স্বাধীনতার পর বাঙালীর এখন আরাধ্য দিক-দিগন্ত জয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও কনসুলেট জেনারেল যৌথ উদ্যোগে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে বিপুল সংখ্যক বিদেশী রাষ্ট্রদূত, জাতিসংঘের পদস্থ কর্মকর্তা, প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে দু’দফা কেক কেটে শুরু আড়ম্বর আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে বাংলাদেশের নন্দিত লেখক হুমায়ুন আহমেদের উপস্থিতি উৎসবের আমেজে যোগ করে ভিন্নমাত্রা। পৃথিবীর অর্ধশতাধিক দেশ লিখিতভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদের উঞ্চ অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তা পাঠিয়েছে নিউইয়র্ক স্টেট এসেম্বলি, হলি সি, সেনেগাল, স্লোভেনিয়া, ডি পেনেমা এনটিনা অনু, ক্রিস্টিয়াল এম্বেসী, রুমানিয়াসহ অর্ধশতাধিক দেশ। বিভিন্ন দেশের পাঠানো এসব বাণীতে তারা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিপাগল জনতার সংগ্রামী চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে পাকবাহিনীর সেদিনের বর্বরতার নিন্দা জানিয়েছে। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বৈকালিক অনুষ্ঠানের পুরো সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও অগ্রগতির উপর ভিডিও প্রদর্শনী চলে। অনুষ্ঠানে বিদেশী প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশী ও মুক্তিযোদ্ধা এবং জাতিসংঘের শীর্ষ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন সন্তোষ প্রকাশ করেছেন এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests