একুশে বইমেলায়“পরানে আগ্রাবাদ” বইয়ের মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : একুশে বইমেলায় আনন্দমুখর পরিবেশে অন্বয় প্রকাশ স্টলের সামনে ইউ.এস.এ পরানে আগ্রাবাদের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ওয়াহিদুজ্জামান বকুলের সম্পাদনায় বহুল প্রত্যাশিত “পরানে আগ্রাবাদ” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। 
বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মোহিত কামাল, পরানে আগ্রাবাদের প্রতিষ্ঠাতা হারুনর রশীদ পিন্টু, ইউ.এস.এ পরানে আগ্রাবাদের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম বাবু, কথাসাহিত্যিক ও মোটিভেশন স্পিকার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মেজর জেনারেল মাহাবুবর রশীদ, অন্বয় প্রকাশ স্টলের স্বত্বাধীকারী প্রকাশক হুমায়ুন কবি ঢালী।
বইটির সম্পাদক বলেন -এই বই প্রকাশের মাধ্যমে আমরা আমাদের সোনালী অতীতকে বর্তমানের হাত ধরে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। যেন আজকের এ পরানের আগ্রাবাদের অতীত সমৃদ্ধির কথা জেনে আমাদের সন্তানরা নিজেদের অনুপ্রানিত করে এই বই প্রকাশের ধারাকে অব্যাহত রাখে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








