Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্ব জুড়ে মৃত্যুদণ্ডের হার বাড়ছে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: March 27, 2012 | 10:46 AM

বিশ্ব জুড়ে মৃত্যুদণ্ডের ঘটনা অন্যান্য বছরের তুলনায় গত বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের কারণে এই সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ২০টি দেশে কমপক্ষে ৬৭৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেখানে ২০১০ সালে ২৩টি দেশে ৫২৭ জনকে এই দণ্ড দেওয়া হয়।
এদিকে, সারা বিশ্বে মৃত্যুদণ্ডের হার বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে ইরাক, ইরান ও সৌদি আরবই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করে অ্যামনেস্টি। তাদের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত বছর মধ্যপ্রাচ্যে মৃত্যুদণ্ডের হার শতকরা ৫০ ভাগ বেড়ে গেছে। বেশির ভাগ মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানে। গত বছর দেশটি ৩৬০ জনের মৃত্যুদণ্ড দেয়। সৌদি আরবে গত বছর ৮২ জনকে এবং ২০১০ সালে ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর ইরাকে ২০১১ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় ৬৮ জন। যেখানে ২০১০ সালে মাত্র একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সমগ্র বিশ্বে বছরে যত মৃত্যুদণ্ড দেওয়া হয়, চীন এককভাবে মৃত্যুদণ্ড দেয় তার চেয়ে বেশি। তবে, অ্যামনেস্টির প্রতিবেদনে চীনে মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তির সংখ্যা কোথাও উল্লেখ না করলেও এ সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে সংস্থাটি মনে করছে।
যুক্তরাষ্ট্র এদিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে। গত বছর দেশটিতে ৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে, ২০১০ সালে ৪৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, ‘বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া দেশ হল চীন ও ইরান। এরপর আছে উত্তর কোরিয়া, ইরাক, সৌদি আরব, ইয়েমেন, সোমালিয়া। দুঃখজনক বিষয় হলো, যুক্তরাষ্ট্রও এই দলে রয়েছে।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV