১৫২ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশ’র খাদেম

মাদারীপুরের হাজী খাদেম হোসেন শিকদার ১৫২ বছর ১ মাস ২১ দিন বয়সে পৃথিবী থেকে চির বিদায় নিলেন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
বাংলাদেশ জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনুযায়ী তার বর্তমান বয়স ১৫২ বছর ১ মাস ২১ দিন। তার জীবনের শেষ ইচ্ছা ছিল একজন বাংলাদেশী নাগরিক হিসেবে পৃথিবীর সবচেয়ে জীবিত বয়স্ক মানুষ হিসেবে গিনেজ বুকে নাম লিখে মরতে। কিন্তু জীবনের শেষ ইচ্ছা অপূর্ণ রেখেই অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।
মাদারীপুর জেলার ভোটার তালিকা করার সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘খোয়াজপুর এলাকার খাদেম শিকদারের জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সঠিক। জন্ম তারিখ অনুযায়ী বর্তমানে তার বয়স ১৫২ বছরের ১ মাস ২১ দিনই হবে। আমরা যখন ভোটার তালিকা তৈরি করেছি তখন তার বয়স সঠিকভাবে জেনে শুনেই করা হয়েছিল’।
তিনি আরও বলেন, ‘ভারতের হাবিব মিয়া ১৩৮ বছর বয়স নিয়ে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে মৃত্যুবরণ করলে সারা বিশ্বের বিভিন্ন পত্রিকায় ২০শে আগস্ট সংবাদটি প্রকাশিত হয়। সারা বিশ্বের কাছে হাবিব মিয়া পরিচিত হয়ে ভারতের মান উজ্জ্বল করে।
উল্লেখ্য, এযাবৎকালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি হিসেবে নাম রয়েছে ফ্রান্সের জিয়ান ক্যানসেন্টের। তার বয়স উল্লেখ রয়েছে ১২২ বছর ১শ’ ৬৪ দিন। তিনি মারা গেছেন ১৯৯৭ সালের ৪ঠা আগস্ট। মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency