Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

ফেসবুক তরুণীদের হতাশা বাড়াতে পারে !

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: March 28, 2012 | 3:10 PM

 

 সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধুদের সঙ্গে যোগাযোগে সহায়তা করে। কিন্তু এসব মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করলে তরণীদের বেশি বিষণ্নতায় ভোগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাঁদের বক্তব্য, ফেসবুকে বন্ধুর সংখ্যা এ ক্ষেত্রে বড় ধরনের একটি চিন্তার বিষয়।
‘গার্লস অন দি ইডজ’ গ্রন্থের লেখক লিওনার্ড স্যাক্স বলেন, তরণীদের ক্ষেত্রে এ ঝুঁকিটা সবচেয়ে বেশি। কারণ হিসেবে তিনি বলেন, তরুণীরা সব সময় সুন্দর সুন্দর বিষয়গুলো ফেসবুকে শেয়ার করে। এরপর তা তাদের ফেসবুকের মেয়ে-বন্ধুর ফেসবুক পেজগুলোতে বিচরণ করে। অনেক সময় তাদের বান্ধবীদের ফেসবুক কর্মকাণ্ড দেখে তার হীনম্মন্যতায় ভুগতে থাকে। তাদের বান্ধবীদের স্বাধীনতা দেখে নিজেরা পরাধীন ভেবে নিজেরা বিষণ্নতায় ভুগতে থাকে।
স্যাক্স অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘তাঁরা যেন তাঁদের কন্যা-সন্তানদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যয়িত সময় যেন ২০-৩০ মিনিটের মধ্যে বেঁধে দেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য সময় যেন তাঁদের কন্যাসন্তানদের সময় দেন।’ তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতিটি বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে। সন্তানেরা তাদের ল্যাপটপে কী করে, সেটি অভিভাবকদের জানতে হবে। প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV