Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ঢাকায় জাতিসংঘের উন্নয়নশীল দেশের কার্যক্রম বিষয়ক সদর দফতর স্থাপনের প্রস্তাব ড. মোমেনের

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: March 29, 2012 | 1:38 PM

USA NEWS :  ইউএনডিপি’র ঢাকার আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দেয়ার অবস্থান তৈরী করেছে।

তিনি বলেন, বাংলাদেশ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে, সংলাপ আয়োজনে সরকারের সক্রিয়তা, কার্যক্রম বাস্তবায়নে সরকারের ফলাবর্তন (ফিডব্যাক) মূল্যায়নের প্রশংসা করেন। নীল ওয়াকার বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী, বৈষম্য হ্রাস কর্মসূচী, জাতিসংঘের সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে।

বিশেষ করে নারী উন্নয়ন, তথ্য প্রযুক্তি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুকি মোকাবেলায় সরকারের নীতি কৌশল ফলপ্রদ এবং সুদূর দৃষ্টিভঙ্গী সম্পন্ন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী  প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন ঢাকায় জাতিসংঘের উন্নয়নশীল দেশের কার্যক্রম বিষয়ক সদর দফতর স্থাপনের প্রস্তাব দিলে নীল ওয়াকার তাতে একমত পোষন করেন। ইতিমধ্যে সরকার ঢাকায় জাতিসংঘের শাখা কার্যালয় নির্মাণের জন্য ইউ এন হাউস’র জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে ‘আন্ডার সেক্রেটারী জেনারেল অব এলডিসি’র জন্য ঢাকায় সরকারী তরফে জায়গা বরাদ্দের বিষয়টি আলোচনায় স্থান পায়।

গত এক বছরে ঢাকায় থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে নীল ওয়াকার বলেন, তিনি বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে এবং অচিরেই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV