Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: March 19, 2023 | 10:06 AM

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে। গত ১৯ মার্চ ২০২৩ রোববার উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের  উপস্থিতিতে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম।

ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে-র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিলো  দ্বিতীয়তম আসর। এবারের  ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত  কবি দিলওয়ারের বাসভবনে। সকল রকমের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে-র সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম। গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন‍্য সাধুবাদ ও অভিনন্দন  জানান।

স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই  আসরের শুরুতে  দেশের জন‍্য জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানানো হয়। বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে  “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা” দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ