টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ থেকে অনলাইনে এ টিকিট ক্রয় করতে পারবেন বিশ্বব্যাপি দর্শকরা । এক্ষেত্রে দর্শক এ টিকিট ক্রয়ের রসিদ দেখিয়ে বক্স অফিস থেকে পরে খেলার মূল টিকিট গ্রহণ করবেন। বিতরণের জন্য বিশ্বকাপের টিকিট বঙ অফিসে উঠবে আগামী ১লা আগষ্ট । সুপার-এইট, সেমিফাইনাল ও ফাইনাল খেলার একসঙ্গে চারটির বেশি টিকিট কেনা যাবে না। তবে গ্রুপ পর্বের প্রতি খেলায় চাইলে সর্বোচ্চ ৬টি টিকিট কিনতে পারবেন একজন দর্শক। এশিয়ায় টি-২০’র প্রথম এ বিশ্বকাপের টিকিটের মূল্য ধরাছোঁয়ার মধ্যেই পাচ্ছেন দর্শকরা। গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ০.২৫ ডলার (২৫ সেন্ট)। আর আড়াই থেকে ৪৫ ডলারে দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল। এখানে একই সঙ্গে চলবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। তবে তা দেখতে দর্শকদের আলাদা টিকিট লাগবে না। আগামী ১৮ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টি-২০ বিশ্বকাপ। মানবজমিন
*টিকিট পেতে লগ করুন:ww
www.icc-cricket.com
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity