‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র পক্ষভুক্ত হলো বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে ১৮ এপ্রিল ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র অনুসমর্থনপত্র জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। জাতিসংঘের পক্ষে এটি গ্রহণ করেন সংস্থাটির ট্রিটি বিভাগের প্রধান ডেভিড ন্যানোপোলোস। এই অনুসমর্থনপত্র দাখিলের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উপরোক্ত কনভেনশনের পক্ষভুক্ত (State Party) হয়েছে।
‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র লক্ষ্য ও উদ্দশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে পারদ ও পারদযৌগের দূষণ হতে রক্ষা করা। পারদ দূষণ হ্রাসের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কনভেনশনটি আমাদের পরিবেশ এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পারদ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ১০টি রাসায়নিক পদার্থের মধ্যে অন্যতম। কনভেনশনে পক্ষভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ এই পৃথিবী ও মানব জাতিকে পারদ দূষণ হতে বাঁচাতে গৃহীত বৈশ্বিক প্রচেষ্টার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, ১০ অক্টোবর ২০১৩ সালে জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে কনভেনশনটি স্বাক্ষরের জন্য সর্বপ্রথম উন্মুক্ত করা হয়েছিল। চুক্তিটি অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশসহ ১৪১টি দেশ এই কনভেনশনের পক্ষভুক্ত হলো।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল