নিউইয়র্কে বর্ষণমুখর আবহওয়ায় ছড়াটে-র ছড়াড্ডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবল বর্ষণে যখন নিউইয়র্কের জনজীবন স্থবির, তখন কিছু সাহিত্যপ্রাণ মানুষ সমস্ত বিপত্তি ডিঙিয়ে জড়ো হয়েছিলেন ছড়াটে-র পূর্বনির্ধারিত মাসিক ছড়াড্ডা-য়। গত ৩০ এপ্রিল রোববার নিউইর্য়কের কুইন্সের হলিসে অনুষ্ঠিত হয়ে গেলো ছড়াটে-র মাসিক ছড়াড্ডা। বৃষ্টিমূখর এই আড্ডায় সকলের বক্তব্যে উঠে এসেছে রবীন্দ্রনাথ ও বৃষ্টির কথা।
আড্ডায় আগত সবাই, বৃষ্টি নিয়ে ছড়া ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মানিক রহমান, ছড়াকার ম্যদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন, কবি- আইনজীবী মোহাম্মদ আলী বাবুল ও সাংস্কৃতিক কর্মী সায়দা উদিতা। বিরূপ আবহওয়ার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে আড্ডার অংশগ্রহন করেন।
আগামী ২৮ মে, রোববার, লং আইল্যান্ডের লেভিট টাউনে পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত হয়। সবশেষে সমবেত কন্ঠে ” আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে…..” গানটি গেয়ে আড্ডার সমাপ্তি টানা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল