Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলের রেজুলেশন কপি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কনস্যুলেটে হস্তান্তর

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: April 4, 2012 | 12:09 AM

ইউএসএ নিউজ, নিউইয়র্ক :  নিউইয়র্ক স্টেট সিনেটে সদ্য পাস হওয়া ঐতিহাসিক ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলের রেজুলেশন কপি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হস্তান্তর করা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ-এর পক্ষে এটর্নী লুইস সেপুলভেদা ২ জুন সোমবার অপরাহ্নে কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরীর কাছে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন কপি হস্তান্তর করেন।

এসময় ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিল বিষয়ে কনসাল জেনারেলের কাছে বিস্তারিত তুলে ধরেন জাকির খান। কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী এসময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিলের রেজুলেশনের কপি হস্তান্তরের সময় বাংলাদেশ কমিউনিটির নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আলম, এন মজুমদার, জন উদ্দিন, আজিজুর রহমান রানা, মির্জা মামুন, বাহারুল ইসলাম শামীম, সালেহ উদ্দিন, মো: আজির উদ্দিন, আনোয়ার হোসেন বাবর, জামাল হোসেন, সেবুল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে গত ৩০ মার্চ সর্বসম্মতিক্রমে নিউইয়র্ক স্টেট সিনেটে ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলটি পাস হয়। এর ফলে নিউইয়র্ক সিনেটে আগামী বছর থেকে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হবে।

নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ সম্প্রতি বিলটি নিউইয়র্ক স্টেট সিনেটে উত্থাপন করেন। কমিউনিটি নেতা জাকির খানের সহযোগিতায় ‘বাংলাদেশ ডে’র প্রস্তাব করেন অপর কমিউনিটি নেতা মাহবুব আলম। ‘বাংলাদেশ ডে’র পূর্ণ রেজুলেশন প্রস্তুত করেন প্রবাসী বাংলাদেশীদের ‘ লুইস ভাই’ হিসেবে পরিচিত আমেরিকান এটর্নী লুইস সেপুলভেদা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV