যাওয়া যাবে হোয়াইট হাউসের অন্দরে
মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস ঘুরেফিরে দেখার সাধ কার নেই? কিন্তু সাধ থাকলেও সশরীরে গিয়ে তা পূরণের সাধ্য ও সুযোগ অনেকেরই নেই। আর এদের জন্যই বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে ইন্টারনেটভিত্তিক সার্চ ইঞ্জিন গুগল।গুগল আর্ট প্রজেক্টের বদৌলতে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন ঘরে বসেই পা রাখতে পারবেন ১৬০০ পেনসিলভানিয়া এভিনিউতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের ওই বাসভবনে। দেশটির ফার্স্ট লেডি মিশেল ওবামা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে গুগল হোয়াইট হাউসের দরজা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে।
মিশেল ওবামা এক ভিডিও বার্তায় বলেন, হোয়াইট হাউস শুধু প্রেসিডেন্টের পরিবারের বাসভবন বা বিশ্বনেতাদের বৈঠকের স্থান নয়, ‘পিপলস হাউস’ নামেও এর পরিচিতি রয়েছে। এটা এমন একটা স্থান, যেটাকে সবার জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।
মিশেল আরও বলেন, হোয়াইট হাউসের কক্ষগুলোতে হাজারো লোকের পা পড়েছে। তাঁরা স্থির দৃষ্টিতে এর শিল্পকর্ম অবলোকন করেছেন। তাঁরা দেখেছেন জর্জ ওয়াশিংটনকে, আব্রাহাম লিঙ্কন ও জন এফ কেনেডিকে। এখানকার পরতে পরতে ছড়িয়ে থাকা ইতিহাস তাঁরা কল্পনা করেছেন। আর এখন থেকে সবাই নিজ ঘরের কোণে বসেই এসব দেখতে পারবেন।
হোয়াইট হাউসের কক্ষগুলোর ছবি ধারণে গুগল ব্যবহার করেছে স্ট্রিট ভিউ ক্যামেরা। এ ক্যামেরার মাধ্যমে ৩৬০ ডিগ্রি কোণ ব্যবহার করে ছবি নেওয়া সম্ভব হয়েছে, যা কক্ষগুলোতে থাকা স্থিরচিত্রগুলো পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এএফপি। প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








