Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী মিট রমনির ‘হ্যাটট্রিক’ জয়

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 4, 2012 | 12:52 AM

 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও উইসকনসিন অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ে জয় পেয়েছেন। স্থানীয় টিভি চ্যানেলে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার এ তিন অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়। এই জয়ের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেলেন রমনি।
রমনির নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম এই তিন অঙ্গরাজ্যে পরাজয় স্বীকার করলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে এখনই সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে রমনির অপর প্রতিদ্বন্দ্বী গিংরিচ তাঁর প্রতি সমর্থন একরকম জানিয়েই দিয়েছেন।
গতকাল এ জয়ের খবরের পরপরই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমেরিকার প্রতিশ্রুতি পুনরুদ্ধারের লক্ষ্যে আজ রাতে আমরা একটি বিরাট জয় পেয়েছি।’
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি এরই মধ্যে প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা শুরু করেছেন।
রিপাবলিকান পার্টির মোট প্রতিনিধির সংখ্যা দুই হাজার ২৮৬। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এই দলের মনোনয়ন নিশ্চিত করতে এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন হবে। এখন পর্যন্ত রমনি ৬৪৬ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্টোরাম পেয়েছেন ২৭২ জনের সমর্থন।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV