টর্নেডোয় লণ্ডভণ্ড টেক্সাস, ঘূর্ণি বাতাসে লরি আকাশে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে কয়েকটি শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ওই এলাকা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। গাছপালা উপড়ে সেখানে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু তা-ই নয়, টর্নেডোর ঘূর্ণি বাতাসে কয়েকটি লরি আকাশে উড়তে দেখা গেছে। বিদ্যুৎহীন হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি।বিবিসির খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে টর্নেডো আঘাত হানে। এ সময় ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর ঘূর্ণি বাতাসে পার্কিং করে থাকা বেশ কয়েকটি লরি আকাশে উড়ে যায়। স্থানীয় টেলিভিশনের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, লরিগুলো বাতাসে উড়ছে। টর্নোডোর তীব্রতায় অনেক মালবাহী কনটেইনার চ্যাপ্টা হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর প্রথমে দুটি ভয়াবহ এবং বিপজ্জনক টর্নেডোর কথা জানায়। পরে তারা বলেছে, ওই সময় ছয় থেকে ১২টি টর্নেডো টেক্সাসে আঘাত হানে। পুলিশ জানায়, এতে কয়েকজন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশনের দেখা যায়, বহু বাড়ির ছাদ বাতাসে উড়ে গেছে। সেখানকার মানুষের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ডালাস কাউন্টির মুখপাত্র মারিয়া আরিতা বলেন, ‘টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নির্ধারণ করব।’
ল্যাঙ্কশায়ার পুলিশ জানায়, টর্নেডোতে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আর আরলিংটনে দমকলবাহিনী জানায়, তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests