Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

শামসুল ইসলাম মজনু জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: June 1, 2023 | 12:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম মজনু-কে সম্প্রতি জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মনোনীত করে তাকে সংগঠনের যুক্তরাষ্ট্র কমিটি গঠনের অনরোধ জানানো হয়েছে। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা  গেছে। উল্লেখ্য, শামসুল ইসলাম মজনু যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং বাংলাদেশী-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি। খবর ইউএনএ’র।
রোববার (২৮ মে) বিএনপি নেতা শামসুল ইসলাম মজনু বরাবর প্রেরীত প্রাপ্ত কেন্দ্রের পত্রে বলা হয়েছে: ‘জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনের নির্দেশক্রমে যুক্তষ্ট্র জিয়া পরিষদের শাখা কমিটি গঠনের জন্য আপনাকে দায়িত্ব প্রদান করা হলো। যত তাড়াড়াড়ি সম্ভব আপনি একটি আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে পাঠান। উল্লেখ্য, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ও মহাসচিব মহোদয় চুড়ান্ত অনুমোদন করবেন।’ এব্যাপারে শামসুল ইসলাম মজনু’র সাথে যেগাযোগ করা হলে তিনি ইউএনএ প্রতিনিধি-কে জানান, জিয়া পরিষদ-এর যুক্তরাষ্ট্র শাখার
কমিটি গঠনের দায়িত্ব পেয়েছি। দেশ ও প্রবাসের চলমান রাজনৈতিক প্রেক্ষপটে এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, সাংগঠনিক নিয়ম-নীতির মধ্যে থেকে এই দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা চালাবো। এজন্য তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীর সার্বিক

সহযোগিতা কামনা এবং তাকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মনেনীত করায় কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ