Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের পাসপোর্টের পাতা বদলে যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: April 5, 2012 | 7:57 PM

দীন ইসলাম: বদলে যাচ্ছে পাসপোর্টের পাতা (কাগজ)। পাতলা কাগজের বদলে দেয়া হবে মোটা কাগজ। ভেতরের বিভিন্ন জলছাপও বদলে যাচ্ছে। তবে পাসপোর্টের সাইজ (আকার) বদলাচ্ছে না। কূটনীতিকদের দেয়া লাল রঙের পাসপোর্ট, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দেয়া নেভি ব্লু পাসপোর্ট এবং সাধারণ জনগণকে দেয়া সবুজ রঙের পাসপোর্ট আগের মতোই থাকছে। অর্থাৎ বদলাচ্ছে না। ইতিমধ্যে কাগজের নমুনা (সেম্পল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। আগামী সপ্তাহেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের স্টিয়ারিং কমিটি’র বৈঠকে পাসপোর্টে সংযুক্ত করার জন্য নতুন কাগজ ও এর জলছাপ অনুমোদন দেয়া হতে পারে। ওদিকে এখন থেকে ৬৪ জেলার ৬৭টি অফিস থেকেই মিলবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। এজন্য পাসপোর্ট অধিদপ্তরের অধীনে প্রতি জেলায় সহকারী পরিচালক, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট, এমএলএসএস, নাইট গার্ড ও সুইপারের একটি করে পদ সৃষ্টি করা হয়েছে। এখন থেকে জেলার কর্মকর্তারা আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে এমআরপি তৈরি করে সরবরাহ করবেন। এতে জনদুর্ভোগ কমার পাশাপাশি এমআরপি পেতে আর কোন ধরনের সমস্যা পোহাতে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)- এর নির্দেশনা অনুযায়ী ২০১০ সালের ১লা এপ্রিল থেকে এদেশে মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হয়েছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিয়ে ৬৪টি জেলা, সাতটি বিভাগীয় ও ২৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, নয়টি ইমিগ্রেশন চেকপোস্ট, সাতটি ভিসা সেলসহ মোট ৮৭টি অফিস স্থাপন এবং প্রায় পাঁচ শতাধিক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১লা এপ্রিল থেকে সারা দেশের দশটি কেন্দ্র থেকে ইস্যু করা হচ্ছে এমআরপি। এর আগের দিন অর্থাৎ ৩১শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এমআরপি ও মেশিনে রিডেবল (এমআরপি)  চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বর্তমানে তিন রঙের এমআরপি দেয়া হচ্ছে। এর মধ্যে কূটনীতিকদের দেয়া হচ্ছে লাল রঙের পাসপোর্ট, নেভি ব্লু পাসপোর্ট দেয়া হচ্ছে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ও সবুজ রঙের পাসপোর্ট দেয়া হচ্ছে সাধারণ জনগণকে। শুরুর দিন থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও যশোর অফিস থেকে  মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ এবং দেয়া হচ্ছে। একই অফিসে বিশেষ জরুরি পাসপোর্ট  তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের মেয়াদ বাড়ানো (নবায়ন), আবেদন গ্রহণ ও বিতরণ করা হচ্ছে। এখন দেশের ৬৪ জেলার ৬৭টি অফিসে শুধু জরুরি পাসপোর্ট তৈরি ও নবায়নের কাজ শুরু করা হচ্ছে। এর আগে ১৯৯৭ সালে বাংলাদেশে পাসপোর্ট আধুনিকায়নের কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র প্রবর্তনের কার্যক্রম হাতে নেয়। তা বাস্তবায়নের কাজ পরবর্তী সময়ে আর এগোয়নি। পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা শীর্ষক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। ২০০৯ সালের ১৯শে মার্চ একনেক ২৮৩ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV