Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশনে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: June 24, 2023 | 5:59 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরনের দিন ছিল গত একুশ জুন বুধবার। আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায়  চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হল আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও নেহাত কম ছিল না।

দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষনার সাথে সাথে তুমুল করতালিতে গমগম করে ওঠে বিশাল মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উওরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এনিশা দাশগুপ্ত, মাহির শাহরিয়ার,নকীব জালাল, পুস্পিতা পাল, তায়মুর জামান প্রমুখ ।তারা মেধার স্বীকৃতিস্বরূপ মেধা তালিকার সেরা দশে গৌরবজনক স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।

আটলান্টিক সিটি হাই স্কুল এর অধ্যক্ষ কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান এর নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা,   আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য সদস্যরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাএা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুল অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট ডঃ লা কোয়েটা স্মল বক্তব্য রাখেন।

এরপর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহন করে। আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বোর্ডের অন্যান্য সদস্যরা এবং স্কুলের সহ অধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এসময় তাদের অভিবাবকরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দিত করেন। প্রায় দেড় ঘন্টারও বেশি সময়ব্যাপী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এর সমাপনী শেষে শিক্ষার্থীরা অভিবাবক ও বন্ধু- বান্ধবদের সাথে ফটোসেশনে ব্যস্ত  হয়ে পড়ে।

এরপর তারা একরাশ সুখ স্মৃতি নিয়ে যার যার নীড়ে ফিরে যায়। আটলান্টিক সিটি  স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV