Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

প্রথা ভেঙে বিশ্বব্যাংকে নতুন প্রেসিডেন্ট? ৬০ বছরের ইতিহাসে এবারই ব্যতিক্রম ঘটার লক্ষণ!

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: April 6, 2012 | 4:41 PM

 

ওকোনজো-আইওয়েয়ালা ও অ্যান্টোনিও ওক্যাম্পোওকোনজো-আইওয়েয়ালা ও অ্যান্টোনিও ওক্যাম্পো এ টি এম ইসহাক : কে হচ্ছেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট? নাইজেরিয়ার অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো-আইওয়েয়ালা নাকি কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে অ্যান্টোনিও ওক্যাম্পো? কিংবা যুক্তরাষ্ট্রের মনোনীত ড. জিম ইওং কিম?
ঐতিহ্যগতভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের মনোনীত-সমর্থনপুষ্ট ব্যক্তিরাই নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু বিশ্বব্যাংক প্রতিষ্ঠার ৬০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এবারই ব্যতিক্রম ঘটার লক্ষণ দেখা যাচ্ছে। কারণ, ইতিমধ্যে পদটির জন্য তিনজনের নামে প্রস্তাব এসেছে। তাঁদের মধ্য থেকে একজনকেই বেছে নিতে হবে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদকে।
বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থনীতিবিদদের দুটি দল আলাদাভাবে এনগোজি ওকোনজো-আইওয়েয়ালা ও হোসে অ্যান্টোনিও ওক্যাম্পোর নাম প্রস্তাব করেছে। আর যুক্তরাষ্ট্র এবারে পদটির জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট ড. জিম ইওং কিমের নাম প্রস্তাব করেছে।
সর্বশেষ বিশ্বব্যাংকেরই ৩৯ জন সাবেক অর্থনীতিবিদ ও ঊর্ধ্বতন কর্মকর্তা এই সংস্থার প্রেসিডেন্ট পদের জন্য নাইজেরিয়ার অর্থমন্ত্রী এনগোজি ওকোনজো-আইওয়েয়ালার নাম প্রস্তাব করে একটি খোলা চিঠি দিয়েছেন। তাঁদের মধ্যে তিউনিসিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুস্তাফা নাবলিও রয়েছেন।
বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থনীতিবিদদের এই দলটি সুষ্ঠু ও খোলামেলা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে মেধার ভিত্তিতে সংস্থার পরবর্তী প্রধান বা প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে বিশ্বব্যাংকেরই উচ্চপর্যায়ের একদল অর্থনীতিবিদ চলতি সপ্তাহের গোড়ার দিকে কলম্বিয়ার অ্যান্টোনিও ওক্যাম্পোর নাম প্রস্তাব করেছেন।
বিশ্বব্যাংক আগামী সপ্তাহে যখন এর সহযোগী সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বসন্তকালীন বৈঠকে বসবে, তখন উল্লিখিত তিন প্রার্থীর সাক্ষাৎকার নেবে এবং সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের উত্তরসূরি নিয়োগ দেবে। রবার্ট জোয়েলিক ২০ এপ্রিল বিদায় নিচ্ছেন।
আমেরিকা-ইউরোপের বোঝাপড়ায় বিশ্বব্যাংক ও আইএমএফের প্রধান নিয়োগের প্রক্রিয়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে অসন্তোষ বাড়ছে। এ জন্য তারা পরিবর্তন চায়।
এদিকে যুক্তরাষ্ট্রের মনোনীত একসময়ের র‌্যাপ আর্টিস্ট বা শিল্পী ড. জিম ইওং কিমের পক্ষে সমর্থন রয়েছে তাঁর জন্মভূমি দক্ষিণ কোরিয়াসহ কানাডা, জাপান প্রভৃতি দেশের। বিবিসি অবলম্বনে।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV