Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহর বিউফোর্ড নয় লাখ ডলারে বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: April 6, 2012 | 5:27 PM

এক বাসিন্দার শহর বিউফোর্ডে যাওয়ার পথনির্দেশিকাএক বাসিন্দার শহর বিউফোর্ডে যাওয়ার পথনির্দেশিকা-ছবি: রয়টার্স

 

নয় লাখ ডলারে নিলামে বিক্রি হয়ে গেল আস্ত একটি শহর। তবে ওয়াইওমিংয়ের বিউফোর্ডকে নামেই শহর বললে তেমন ভুল হবে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহর বলে পরিচিত এই জনপদের বাসিন্দার সংখ্যা মাত্র ১।
গত বৃহস্পতিবার নিলামে বিউফোর্ড শহর কিনে নিয়েছেন ভিয়েতনামের একজন নাগরিক। তাঁর নাম প্রকাশ করা হয়নি। অনলাইনের পাশাপাশি ঘটনাস্থলেও নিলামটি চলে। ভিয়েতনামি ওই ক্রেতা উপস্থিত ছিলেন নিলামস্থলেই। নিলামে ২৫ জন আগ্রহী ব্যক্তি অংশ নেন।
ছোট শহর বিউফোর্ডে রয়েছে তিন শয়নকক্ষের একটি বাড়ি, একটি স্কুল, পেট্রল স্টেশন ও আরও কয়েকটি ভবন। ভবনগুলো তথা শহরের মালিক এর একমাত্র অধিবাসী ৬১ বছর বয়সী ডন স্যামনস। তিনি জানান, ভিয়েতনামের হো চি মিন নগরের একজন বাসিন্দা নিলামে পুরো প্যাকেজটি কিনে নিয়েছেন। এক লাখ ডলার থেকে নিলাম শুরু হয়ে শেষ হয় নয় লাখে।
নিলাম শেষ হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্যামনস বলেন, ‘আমি এই মুহূর্তে একই সঙ্গে আনন্দিত আবার দুঃখিত। তবে আনন্দের মাত্রাটি বেশি। কেননা, আমি যা চেয়েছি, ঠিক তাই হয়েছে।’
রেলপথের সুবিধাসংবলিত বিউফোর্ড শহরে একসময় প্রায় দুই হাজার লোকের বসবাস ছিল। কিন্তু শহরে রেলসেবা বন্ধ হয়ে গেলে বাসিন্দারাও অন্যত্র চলে যাওয়া শুরু করে। এখন ট্রেন এই শহরের মধ্য দিয়ে গেলেও থামে না।
কয়েক শ এমনকি শয়েরও নিচে জনসংখ্যার অধিবাসীর শহর যুক্তরাষ্ট্রের মতো বিশাল কিন্তু জনবিরল দেশে বিচিত্র কিছু নয়। আর ওয়াইওমিংয়ের জনসংখ্যা এমনিতেই খুব কম। প্রায় এক লাখ বর্গমাইল আয়তনের এই অঙ্গরাজ্যে লোক থাকে মাত্র পাঁচ লাখ ৬৮ হাজার, যা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ