চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সাবেক উপদেষ্টা নিজাম উদ্দীন আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ ইন্তেকাল (ইন্নালিল্লাহে—-রাজিউন) করেছেন। বেশ কিছু দিন থেকে তিনি ফুসফুস ক্যানসারের সাথে যুদ্ধ করছিলেন। রোববার নিউইয়র্ক সময় বিকেল সাড় ৪টায় ব্রঙ্কসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চট্রগ্রাম সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে মাকসুদুল এইচ চৌধুরী তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ ওনাকে সকল দোষ ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ (৭০) পরিবার পরিজন নিয়ে ব্রঙ্কসে বসবাস করতেন। তার জন্মস্থান চট্রগ্রামের রাউজান উপজেলায়। মৃত্যুকালে ৩ সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজাম উদ্দীনের নামাজে জানাজা সোমবার বাদ জোহর ব্রংকসে অনুষ্ঠিত হয়। চট্রগ্রাম সমিতি তার ফিউনারেলের দায়িত্ব গ্রহন করেছে। তার মরদেহ দাফনের উদ্দেশে সোমবার রাতে বাংলাদেশে পাঠানো হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল