Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পৃথিবীর সবচেয়ে সুখী ভুটানের মানুষ : ভুটানের ‘সুখের মডেল’ অনুসরণ করছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: April 7, 2012 | 7:10 PM

Details

টাকা-পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? যদি তা হত তাহলে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হত ইউরোপ এবং আমেরিকার মানুষ। কিন্তু বাস্তব সত্য হল ভুটানের মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অথচ দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম।

ভুটানের ছোট্ট রাজ্যটিতে রয়েছে সুখের ঠিকানা। কারণ এই দেশটি গড় জাতীয় উত্পাদন নয়, বরং ‘গড় জাতীয় সুখ’-এর মানদণ্ডে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। জাতিসংঘ এখন অনুসরণ করছে ভুটানের পদক্ষেপ। আর্থ ইন্সটিটিউটের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে এ সপ্তাহে। সেই প্রতিবেদন অনুযায়ী, ভুটান এগিয়ে যাচ্ছে এমন একটি লক্ষ্যের দিকে যা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন। ভুটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে এ সপ্তাহেই জাতিসংঘের একটি সম্মেলনে বলেছেন, ‘‘সাধারণ মানুষ যেন ভালভাবে এবং সুখে-শান্তিতে বসবাস করতে পারে সেটাই করা হচ্ছে। সবার মাঝে যেন প্রশান্তি থাকে আমরা সেদিকে খেয়াল রাখছি। তিনি আরো বলেন, ‘‘একটি দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্য এমন হতে হবে যা দেশের প্রতিটি মানুষের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে।  ভুটানের জনসংখ্যা সত্তর লাখের মত। মোট জনসংখ্যার ২৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ২০১০ সালে একটি জরিপ চালানো হয় সাধারণ মানুষের ওপর। সেখানে দেখা যায় যে, শতকরা ৪১ শতাংশ মানুষ সুখী। জীবন-যাপন, দেশ, পরিবার নিয়ে তাদের কোন অভিযোগ  নেই। তবে একটি বিষয় পরিষ্কার। তা হল, শুধু টাকা-পয়সা এবং ধন-দৌলত সুখ দিতে পারে এমনটা বিশ্বাস করে না ভুটানের মানুষ। তাদের কাছে অপার্থিব এবং আধ্যাত্মিক সুখ অনেক বেশি গুরুত্ব পায়।

ভুটানের মানুষের কাছে মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, শিক্ষা, সহমর্মিতা, সহনশীলতা, সবার সঙ্গে সখ্যতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল – এসব বিষয়ের ওপর জোর দিয়ে থাকে ভুটানের মানুষ।

তবে একথা ঠিক যে, অর্থনৈতিক সমৃদ্ধিতে ইউরোপ এগিয়ে রয়েছে, তাদের মধ্যেও রয়েছে সুখী কয়েকটি  দেশ। ডেনমার্ক এগিয়ে রয়েছে অন্যান্য দেশের  চেয়ে। কিন্তু তারপরেও যারা জরিপ চালিয়েছেন তারা জানিয়েছেন, ধনী দেশ হলেও ডেনমার্কের চেয়ে ভুটানের মানুষ অনেক বেশি সুখী।

ভুটানের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষি। এর পাশাপাশি রয়েছে পর্যটন। গত বছর ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল শতকরা ৬ শতাংশ। ২০১০ সালে দেশের মাথাপিছু আয় ছিল সাড়ে পাঁচ    হাজার ডলার।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV