বাংলাদেশে মার্কিন কোনো সেনাঘাঁটি নেই
কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে বিশেষ মার্কিন বাহিনীর ছয়-সাতজন সদস্য রয়েছেন। তবে প্রশিক্ষণের জন্যই তাঁরা বাংলাদেশে অবস্থান করছেন। আজ রোববার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। দীপু মনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের ছয়-সাতজন সদস্য আছেন। তাঁরা প্রশিক্ষণের স্বার্থে রয়েছেন। তবে বাংলাদেশে মার্কিন কোনো সেনাঘাঁটি নেই। তা ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি করার কোনো পরিকল্পনা ও চিন্তার মধ্যেও নেই।১৯ এপ্রিল অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু যুক্তরাষ্ট্র কেন, অন্য যেকোনো দেশের সঙ্গেই এ সংলাপ হতে পারে।’
আরও বিদেশিদের সম্মাননা এ বছরই: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এ বছরই মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা জানাতে আরও এক বা একাধিক অনুষ্ঠান হবে। তিনি বলেন, ২০১০ সালের ২২ এপ্রিল গঠিত হওয়া জাতীয় কমিটি গত দুই বছরে ৫৬৮ জনের তালিকা তৈরি করেছে। এটি এখনো সম্পূর্ণ তালিকা নয়, এর বাইরেও অনেকেই রয়েছেন, যাঁদের সম্মাননা জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ৮১ জন বিদেশি নাগরিককে সম্মাননা জানানো হয়। এর আগে গত বছরের ২৫ জুলাই ভারতের প্রয়াত ইন্দিরা গান্ধীকে সম্মাননার মাধ্যমে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননার প্রক্রিয়া শুরু হয়।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests