আন্তর্জাতিক পদক পেলেন এপি’র বাংলাদেশি আলোকচিত্রী পাভেল রহমান

২০১১ সালে ইজতেমা শেষে ট্রেনে মুসল্লিদের ঘরে ফেরার মুহূর্তে টঙ্গী স্টেশন থেকে তোলা ছবি। ছবি: পাভেল রহমান
II চায়না ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট-২০১২-তে স্বর্ণপদক জিতেছেন নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা এপি’র বাংলাদেশি আলোকচিত্রী পাভেল রহমান।
জাম্পিং (লম্ফ) শিরোনামে তোলা ছবিটির জন্য পাভেল রহমান এই পুরস্কার জিতেছেন। ছবিটি বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সময়কার তোলা। এতে এক চানাচুরওয়ালা ও একজন যাত্রীর বিপরীতমুখী দুটি ট্রেন সমান্তরালভাবে অবস্থানকালে এক ট্রেনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার মুহূর্ত ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার প্রাত্যহিক জীবন ক্যাটাগরিতে পুরস্কার জিতেন তিনি।
একই ছবি যুক্তরাষ্ট্রের মিসৌরি স্কুল অব জার্নালিজম আয়োজিত পিকচার অব দি ইয়ার, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ২০১২ সালে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পায়। এ ছাড়া সারা বিশ্বে পাভেল রহমানের অনেক ছবিই ব্যাপক সুনাম কুড়িয়েছে।
পাভেল রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি আগে থেকে জানতাম না যে আমার ছবি প্রতিযোগিতায় যাবে। ছবি বাছাই করার পর আমার নাম মনোনয়ন করে এপি আমাকে এই সংবাদ জানিয়েছে।’
আসছে ডিসেম্বরে এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করার জন্য বেইজিং যাবেন পাভেল রহমান।
পাভেল রহমানের জন্ম রংপুরে। বাবা মরহুম মজিবর রহমান পুলিশ সুপার ছিলেন।
১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নূর হোসেনের পিঠে আঁকা ‘গণতন্ত্র মুক্তি পাক’ ছবিটি তুলে দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগান তিনি। তাঁর ওই ছবিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
পাভেল রহমান বর্তমানে এপিতে দায়িত্ব পালনের পাশাপাশি প্রথম আলোর আলোকচিত্র-বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests