Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে কুরআন খতম, দোয়া-মাহফিল, সর্ব ধর্মীয় উপাসনাও তবারক বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: August 17, 2023 | 4:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিল করে দেশে ফেরত পাঠানোর আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে পালিত হয়েছে বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস’ কর্মসূচি। গত ১৫ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে ‘জাতীয় শোক দিবস’র নানা কর্মসূচি পালিত হয়। জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ’র আয়োজনে এ শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিলসহ সর্ব ধর্মীয় উপাসনা ও তবারক বিতরণ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র সার্বিক সহযোগতিায় আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ এবং জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ’র আহ্বায়ক আবদুর রহিম বাদশা সভাপতিত্বে এবং অন্যতম সদস্য রেজা আব্দুল্লাহর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা সাইয়্যিদ মুজিবুর রহমান, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, যুক্তরাষ্ট্র জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ’র প্রধান সমন্বয়কারী শেখ জামাল হোসেন, সদস্য সচিব কাজী রবি-উজ-জামান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান লিংকন ও শাহীন কামালী সমন্বয়কারী এইচ এম ইকবাল, অর্থ সম্পাদক সেলিম রেজা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা রঞ্জন কান্ত রায়, কবি সুধাংশু কুমার মন্ডল, কবি কামরুন নাহার রীতা, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, সাখাওয়াত আলী, সোহান আহম্মেদ টুটুল, খবির উদ্দিন ভূইয়া, লেইচ চৌধুরী, মাইজুর লস্কর জুয়েল, নাফিকুর রহমান তোরন, রবিউল ইসলাম (কমিশনার), সাদিকুর রহমাল, আল মামুন সরকার, হুমায়ুন কবির, সরাফত উদ্দিন পাটোয়ারী স্বপন, নুরুল আম্বিয়া, নুর হোসেন ফরহাদ, সবুর মাস্টার, সফিক মাস্টার, সালাউদ্দিন, মাহবুব চৌধুরী, কামাল হোসেল রাকিব, রুপ চাঁন মিয়া, আবদুর রহমান সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। পলাতক খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে মার্কিন সরকারের আশু দৃষ্টি কামনা করেন।
সভাপতির বক্তব্যে আব্দুর রহিম বাদশা ‘জাতীয় শোক দিবস’র কর্মসূচি সফল করার জন্য উদযাপন কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ