বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ
বিশেষ প্রতিনিধি : সর্বশেষ আদমশুমারির সময় প্রায় ৪ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছিল। বাদ পড়া মানুষ যোগ করলে প্রাথমিকভাবে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ।
আজ সোমবার ‘শুমারি-পরবর্তী যাচাইয়ের (পোস্ট এমিউনারেশন চেক-পিইসি) চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ’ উপলক্ষে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ওই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, আদমশুমারির প্রাথমিক ফলাফলে দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ। শুমারি-পরবর্তী যাচাইয়ে দেখা গেছে ৩ দশমিক ৯ শতাংশ অর্থাত্ ৫৭ লাখ মানুষ গণনা থেকে বাদ পড়েছিল। ওই সংখ্যা সমন্বয় করলে দেশের মানুষ প্রাথমিকভাবে ১৪ কোটি ৮০ লাখ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) নিজ কার্যালয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity