লন্ডনে শেখ রাসেল এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাজ্য থেকে আজিজুল আম্বিয়া : লন্ডনে শেখ রাসেল এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং শেখ রাসেল এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ সহিদুর রহমানের পরিচালনায় নর্থ লন্ডনের দ্য রুহিত রেস্টুরেন্ট এ সভা অনুস্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভাবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সভাপতি ও মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কমিউনিটি নেতা তজমুল হুসেন।
বক্তব্য রাখেন নর্থ লন্ডন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান আহমেদ, কেমডেন আওয়ামী লীগ এর সভাপতি সুহেল আহমদ, তারাউল ইসলাম, মুহাইমিন আহমদ, আলকাছ আহমদ, নজরুল ইসলাম অকিব, হাফিজুর রহমান বক্কর, আব্দুল মুহিত আফজল, রাধাকান্ত ধর, আমজাদ হোসেন সানি, আব্দুল মুহিত, জমসেদ মিয়া, আব্দুল বারি, জুনুর আহমদ প্রমুখ। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অনেক মানুষের সমাগম ঘটে।
শিশু রাসেল সহ যারা ১৫ আগস্ট শহীদ হন তাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তারা বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে যেতে চেয়েছিল। তাই এরা দেশের শত্রু এবং তাদের উত্তরসূরীদের সরকারের নজরে রাখতে হবে যাতে নতুন করে আর কোন ষড়যন্ত্র না করতে পারে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি