Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ফ্যাশন ডিজাইনার রুনি দেশীয় কৃষ্টি ও আধুনিকতার সমন্বয়ে তৈরী করেন রুচিশীল পোষাক

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: April 9, 2012 | 11:54 PM

USA NEWS :  ডিজাইনার রুনি ইতিমধ্যেই পোষাকশিল্পে তৈরী করেছেন নিজস্ব ভুবন। দেশীয় কৃষ্টি ও আধুনিকতার সমন্বয়ে তৈরী করেন রুচিশীল পোষাক; যা দৃষ্টিনন্দন নি:সন্দেহে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসে রয়েছে নিজস্ব শো-রুম (রুনিস্ ডিজায়ার)। এছাড়া অন্যান্য বুটিকের পক্ষ থেকেও প্রস্তাব এসেছে ডিজাইনার কর্ণার হিসেবে যোগ দেয়ার জন্য। এরই ধারাবাহিকতায় গত ৭ই এপ্রিল শনিবার বিকেল ৩:৩০মিনিটে আনুষ্ঠানিকভাবে সাওয়ারিয়া 37-24, 74 Street, Jackson Heights, NY 11372, Phone: 718-672-3770 বুটিকে ডিজাইনার রুনি তার ডিজাইনকৃত পোষাকের কর্ণার এর মাধ্যমে সাওয়ারিয়ায় যোগ করেছেন নতুন মাত্রা।

ফ্যাশন ভক্ত অনুরাগীদের জন্য এখন থেকে সাওয়ারিয়ায় নিয়মিত ডিজাইনার রুনির ডিজাইনকৃত পোষাক পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে পুধান অতিথি কনসাল জেনারেল জনাব সাব্বির আহমদ চৌধুরী ও রুনিস ডিজায়ারের ব্র্যান্ড এম্বেসেডার নার্গিস আহমেদ সাওয়ারিয়া এর শুভ উদ্বোধন করেন। বিপুল সংখ্যক অতিথি ও দর্শকদের উপস্থিতিতে এই শুভ কাজটি সম্পন্ন হয়। টিভি ও প্রিন্ট মিডিয়া ছাড়াও অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত তারকা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি পরিলক্ষিত হয়।

বছরের পুরো সময়টা ডিজাইনার রুনি একাগ্রচিত্তে মনোনিবেশ করেন পোষাক শিল্পে নতুন ডিজাইন সৃষ্টির উন্মাদনায়;তবে পহেলা বৈশাখ রুনির মনে এনে দেয় নতুন উদ্দিপনা;এবারেও ঘটেনি তার ব্যতিক্রম। বিভিন্ন রং এর সমাহারে তৈরী করেছেন আকর্ষণীয় ডিজাইন। উপস্থিত ক্রেতা দর্শকদের ভুয়সী প্রশংসা ডিজাইনার রুনির অবস্থান সহজেই অনুমেয়।

কন্সাল জেনারেল জনাব সাব্বির আহমদ চৌধুরী তার বক্তব্যে ডিজাইনার রুনির শুরু থেকে আজো অব্দি চলার পথের বিভিন্ন  দিক তুলে ধরেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে বাংলাদেশকে গর্বিত করার অভিপ্রায়ে একাগ্রচিত্তে সুক্ষাতিসুক্ষ্ম চিন্তা-ভাবনা নি:সন্দেহে ইতিবাচক দিক বলে জনাব সাব্বির চৌধুরী মনে করেন।

আগামীতে ডিজাইনার রুনির এই কর্মকান্ডের ক্রমধারা অব্যাহত রাখার আহ্বান জানান নার্গিস আহমেদ এবং তিনি বিশ্বাস করেন ডিজাইনার রুনি তার সুতীক্ষ্ম মেধার মাধ্যমে আমাদের কৃষ্টিকে সতেজ ও চির নবীন করে রাখবেন। নার্গিস আহমেদের ভাষায়-ফ্যাশন ডিজাইনার রুনি, প্রতিভাই যার বিশ্বয়।

রুনি তার প্রসারের ক্ষেত্রে এমন একটি সুযোগ দেয়ার জন্য সাওয়ারিয়ার সত্ত্বাধিকারী রোকসানার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রুনি বিশ্বাস করেন রোকসানার এই সহায়তা তার কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ