Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান শেখ মঈন

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: August 30, 2023 | 10:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী পুলিশ বাহিনী হিসেবে পরিচিত নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান শেখ মঈন। ২৫ আগস্ট শেখ মঈন সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন। কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। এর আগে শেখ মঈন পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে কর্মরত ছিলেন।
সার্জেন্ট পদে শপথ নেয়ার পর শেখ মঈন বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে তিনি গর্বিত।
শেখ মঈনের জন্ম বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়ায়। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। শেখ মঈনের পিতা শাহজাহান শেখ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর একজন সক্রিয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শেখ মঈনের মা মরিয়ম খানম। শাহজাহান শেখ ও মরিয়ম খানম তাদের কনিষ্ঠ ছেলে শেখ মঈনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ