Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দারুস সুন্নাহ নিউইয়র্ক’র সামার ক্লাস সমাপনি উৎসব (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: September 1, 2023 | 1:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘দারুস সুন্নাহ নিউইয়র্ক’র সামার ক্লাসে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সমাপনি উৎসব গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ১৮৩৩ ওয়ালেস এভিনিউর মাদ্রাসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দারুস সুন্নাহ নিউইয়র্ক এর প্রেসিডেন্ট হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস সুন্নাহ নিউইয়র্ক’র উপদেষ্টা মোঃ আব্দুর রব দলা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুস সুন্নাহ নিউইয়র্ক’র টিম মেম্বার হাফিজ মাওলানা ওমর ফারুক, টিম মেম্বার ও শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম ছালিক, টিম মেম্বার হাফিজ আনহার উদ্দিন। উপস্থিত ছিলেন আহমদ শাহরিয়ার, আজিজুর রহমান বদরুল, মোহাম্মদ তাজিম উদ্দিন, আহমদ জুবেল, শামীম আহমদ, ঝুমন হোসাইন, রুভেজ সিদ্দিক, মিসবাহ উদ্দিন, সুয়েব আহমদ, সাঈদ আহমদ প্রমুখ। বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ কমিউনিটি নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে জানান হয়, হাফিজে কুরআন ও উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসায় দু’মাসব্যাপি সামার ক্লাসে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আরও জানান হয়, মাদ্রাসায় ফুল টাইম হিফজুল কুরআন উইথ স্কুলিং, ফুল টাইম আলিম কোর্স, উইকেন্ড অ্যান্ড আফটার স্কুল মক্তব, অনলাইন কুরআনসহ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যোগাযোগের (ফোন : ৯১৭-৬৫৩-১৬৮৮, ৩৪৭-২৮০-৬০৮৩, ৮৬২-২৮২-৮২৬৮) অনুরোধ জানান হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ