Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

অন্যায়-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদের সাহস জুগিয়েছেন মাহবুবুল হায়দার মোহন : নিউইয়র্কে মুক্তিযোদ্ধা-গণসঙ্গীত শিল্পী মোহন স্মরণ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: April 10, 2012 | 5:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুক্তিযোদ্ধা এবং গণসঙ্গীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের মৃত্যু বাংলাদেশের গণসঙ্গীতের জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করলেন নিউইয়র্কে অনুষ্ঠিত শোক সভার বক্তারা। ৭ এপ্রিল রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এই শোক সভায় সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক গণসঙ্গীত শিল্পী শহীদ হাসান এবং প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ‘ঠিকানা’র প্রেসিডেন্ট সাঈদ-উর রব, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, প্রয়াত শিল্পী প্রতিষ্ঠিত ক্রান্তির নাট্যশিল্পী রেখা আহমেদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী, প্রবীন সাংবাদিক মঞ্জুর আহমেদ, ইন্ডিপে্েডন্ট টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল হাসান বুলবুল, বাংলা ভিশনের প্রতিনিধি মোহাম্মদ সাঈদ, কন্ঠশিল্পী জলি কর, অভিনেত্রী লুৎফুন্নাহার লতা এবং প্রয়াত শিল্পীর ছোটভাই আকবর হায়দার কিরণ প্রমুখ। শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর পরিচালিত এ অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদর্শণে প্রখ্যাত শিল্পী রথীনন্দ্রনাথ রায়ের লিখিত বক্তব্য উপস্থাপন করেন মিনহাজ আহমেদ সাম্মু। এনা

এ অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন রথন্দ্রিনাথ রায়, শহীদ হাসান, নূরনবী কমান্ডার, কবির আনোয়ার, জাকারিয়া চৌধুরী, নিহার সিদ্দিক, তৈয়বুর রহমান টনি, মিথুন আহমেদ, তানভির সরোয়ার রানা, আজাদ আহমেদ প্রমুখ। মাহবুবুল হায়দার মোহনকে স্মৃতিচারণের সময় মঞ্চের পাশেই প্রবাসের তরুণ চিত্রশিল্পী তানভির সারোয়ার রানা তার ক্যানভাসে প্রয়াত শিল্পীর একটি ছবি আঁকেন। গনসঙ্গীত শিল্পীর প্রতি সকলেই গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং উল্লেখ করেন যে, বর্তমান সময়ে গণসঙ্গীতের ভিশন প্রয়োজন। মানুষকে অন্যায়-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগায় গণসঙ্গীত-প্রয়াত মোহন তাই শিখিয়ে গেছেন গোটা জাতিকে। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং উনসত্তরের গণঅভ্যুত্থানের দিনগুলোতে মোহনের মত গণসঙ্গীত শিল্পীদের কন্ঠ বাংলার মানুষকে উদ্দীপনা জুগিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ